সাবেক প্রেমিকাকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার যুবক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ১৫:৪৮ আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৫:৪৮

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটানোর কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় মূল হোতা নয়ন মোল্লা নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে ওই ঘটনায় টংগিবাড়ী থানায় ধর্ষণের মামলা দায়ের করে ভুক্তভোগীর বাবা। পরে উপজেলার আব্দুল্লাপুর এলাকার নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার নয়ন আব্দুল্লাপুর এলাকার মৃত সায়েন মোল্লার ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম ওই তরুণীর সঙ্গে নয়নের একসময় প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে বিচ্ছেদ হলে সিয়াম নামের অপর এক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে ওই তরুণী। সম্প্রতি সিয়ামের সঙ্গে ঝগড়া হলে মিটিয়ে দেওয়ার কথা বলে গত ২৮ মার্চ তরুণীকে বাসায় ডেকে নেয় নয়ন। নির্জন বাড়িতে পৌঁছালে নয়ন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ঘটনাস্থলে আগে থেকে লুকিয়ে থাকা নয়নের সহযোগী মো. জীবন শেখ (২০), আপন ব্যাপারী (১৯), আরমান (১৮), মিরাজ (১৯) আড়াল থেকে সে ভিডিও ধারণ করে। পরে সে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাকিরাও সংঘবদ্ধ ধর্ষণ করে তরুণীকে।

এদিকে ভয়ে বিষয়টি কাউকে না জানালেও সম্প্রতি নয়ন ও তার সহযোগীরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ঘটনা জানাজানি হয়। পরে গতকাল শনিবার রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘এটি একটি পরিকল্পিত ধর্ষণের ঘটনা। অভিযোগের পর রাতেই একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করেছে। মূলত অপর ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ক্ষুব্ধ ছিল নয়ন। এরই প্রেক্ষিতে সহযোগীদের নিয়ে ধর্ষণের ঘটনা ঘটায় সে। আসামিকে আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি