গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ২২:৩৯ আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২২:৩৯

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান সেতুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, মফিজুরকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার মফিজুর রহমান কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের আবেদ শিকদারের ছেলে।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
দোসায় মৃত ইঁদুরের অভিযোগে চাঁদা দাবি, বরিভালিতে উল্টো ফাঁদে নারী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি