প্রাইভেটকারে গুলি করে ৩ কোটি টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ২১:০১ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২১:০১

গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী প্রাইভেটকারে গুলি চালিয়ে তিন কোটি টাকা লুটের ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে লুটের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘টাকা লুটের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ 

গ্রেফতার ইমরান শেখ (২৪) গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ নভেম্বর) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে সহযোগী রবিন আহম্মেদকে (২২) গ্রেফতার করা হয়। রবিন ওই এলাকার মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, রবিনের হেফাজত থেকে লুটের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। শনিবার তাদের ডাকাতি ও অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইমরান শেখের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির ঘটনায় সাতটি মামলা রয়েছে। রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের তিনটি মামলা আছে।

প্রায় দেড় মাস আগে গত ৯ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় বিকাশের এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী একটি প্রাইভেটকারে গুলি চালিয়ে তিন কোটি টাকা লুট করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিমেল আহমেদকে (৩৫) গুলি করে এবং তার দুই সহকর্মী ও গাড়িচালককে মারধর করে আহত করা হয়। তারা বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এলাকার চ্যানেল এন্টারপ্রাইজের অধীনে কর্মরত।

গুলিবিদ্ধ হিমেল আহমেদ শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার মোহাম্মদ জসিমের ছেলে। তিনি শ্রীপুর এলাকার হিসাব বিভাগের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। আহত অপর দুই কর্মীর একজন ফাহাদ হোসেন (৩৫)। তিনি ঋণ শাখার ক্রেডিট ব্যবস্থাপক এবং শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার বুলবুল আহমেদের ছেলে। অন্যজন রিফাত (৩০) শ্রীপুর-মাওনা এলাকার সুপারভাইজার। এ ছাড়া গাড়িচালক লাল মিয়া (৩২) কেওয়া পশ্চিম খণ্ড এলাকার মৃত ফালু মিয়ার ছেলে। আহতদের প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ হিমেলকে উন্নত চিকিৎসার জন্য সেখানে পাঠানো হয়েছিল।

ঘটনার বর্ণনায় ক্রেডিট ব্যবস্থাপক ফাহাদ হোসেন জানান, ওই দিন বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা তিন সহকর্মী বিকাশের নরসিংদী সদরের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চারটি বস্তায় চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারে শ্রীপুরের মাওনার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুরের গোসিংগা পার হয়ে কর্ণপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গাড়ি ঘিরে ধরে। প্রতিটি মোটরসাইকেলে দুজন করে ছিলেন।

ফাহাদ বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা প্রাইভেটকারের সামনের বাম পাশের জানালার কাচ ভেঙে হিমেলকে গুলি করে। অন্যরা চালকের পাশের কাচ এবং পেছনে ডান পাশের দরজার কাচ ভেঙে ফেলে। এরপর চাইনিজ কুড়াল দিয়ে আমাদের আঘাত করে। এতে আমি ও চালক আহত হই। পরে দুর্বৃত্তরা গাড়ির পেছনে রাখা চারটি টাকার বস্তার মধ্যে তিনটি নিয়ে দুই মিনিটের মধ্যে শ্রীপুরের দিকে পালিয়ে যায়। প্রতি বস্তায় এক কোটি টাকা করে ছিল।’

ফাহাদ আরও জানান, পরে তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে শ্রীপুর হাসপাতালে যান। সেখানে তারা চিকিৎসা নেন। গুরুতর আহত হিমেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এলাকার চ্যানেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিক জানান, নরসিংদী থেকে টাকা সংগ্রহ করে তার প্রতিষ্ঠানের কর্মীরা প্রাইভেটকারে শ্রীপুর ও ভালুকার উদ্দেশে ফিরছিলেন। গাড়িতে চারটি বস্তায় মোট চার কোটি টাকা ছিল। পথে গোসিংগা-শ্রীপুর সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। এরপর তারা গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে কর্মীদের পিটিয়ে ও চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে আহত করে। পরে গাড়ির পেছনে রাখা চারটি বস্তার মধ্যে তিনটি নিয়ে পালিয়ে যায়। সেখানে তিন কোটি টাকা ছিল।

ঘটনার পরদিন ১০ অক্টোবর দুপুরে ঘটনাস্থল শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকা পরিদর্শন করেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করে বিষয়টি তদন্ত করেন। ঘটনার একদিন পর মামলা করা হয়। অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলাটি করেন প্রতিষ্ঠানের মালিকের প্রতিনিধি মো. সুমন মিয়া। প্রায় দেড় মাস পর আজ দুজনকে গ্রেফতারের কথা জানালো পুলিশ।

 

/এএম/ 
সম্পর্কিত
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি গোপালগঞ্জে আনসারদের খাবার ‌‌‘ছিনিয়ে নিয়েছে’ নিষিদ্ধ ছাত্রলীগ, পরে অপপ্রচার
অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার
লগি-বইঠা হাতে বিএনপির এমপির বাড়ির সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
সর্বশেষ খবর
ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন
পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন