রূপগঞ্জে সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা

রূপগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০২৫, ১৩:৩৫আপডেট : ০৮ মে ২০২৫, ১৩:৩৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনকে ইট দিয়ে থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (৭ মে) রাতে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লা, ফারুক মোল্লার ছেলে বাঁধন  মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা, সিদ্দিক মোল্লার ছেলে সুমন মোল্লা, ওসিউদ্দিন মোল্লার ছেলে কাজল মোল্লা ও মৃত নাসির মোল্লার ছেলে রিজভী।

এ বিষয়ে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার পূর্ব বিরোধ রয়েছে। এরই জের ধরে বুধবার রাতে ফারুক মোল্লা তার ছেলে বাঁধন মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা, সুমন মোল্লা, রিজভী মোল্লা, কাজল মোল্লাসহ অজ্ঞাত আরও ৪/৫ জন মিলে পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় তারা তার মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে।

তিনি বলেন, এ সময় আমার চিৎকার শুনে বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে গুরুতর আহত জখম করে। পরে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য স্থানীয় প্রাইভেট হাসপাতালে পাঠান।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি