টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাংগাইর এলাকায় ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন আহত হয়ছেন।
নিহতরা হলেন কালিহাতী উপজেলার মশাজান এলাকার জামাল উদ্দিন (৫৫),সামিয়া (৮) ও রাইজ উদ্দিন (৬০)।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম (ওসি) জানান, টাঙ্গাইলগামী দেশিয় তৈরি ভটভটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গাংগাইর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সামিয়া মারা যায় ও ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জামাল উদ্দিন ও রাইজ উদ্দিনের মৃত্যু হয়।
মধুপুর ফায়ার স্টেশনের লিডার আতাউর রহমান বলেন, বুধবার রাতে দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। দুর্ঘটনায় সামিয়া ঘটনাস্থলেই নিহত হয়।
/এআর/








