‘ফুটবল তুলতে গিয়ে’ পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০২৫, ১৮:১১আপডেট : ২৮ মে ২০২৫, ১৮:১১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (৬) ও হাবিবুর (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। ফুটবল খেলার বল পানি থেকে তুলতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার কাঁচপুরের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- উপজেলার বেহাকৈর নয়াপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে জুনায়েদ (৬) ও একই এলাকার হানিফ মিয়ার ছেলে হাবিবুর (৮) ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে ওই এলাকায় ফুটবল নিয়ে খেলার সময় শিশুদের বল পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। সেই বল পানি থেকে তুলতে পুকুরে নেমে দুই শিশু ডুবে যায়। এক নারী এ ঘটনা দেখতে পেয়ে তাদের পরিবারকে বিষয়টি জানান। পরে আশপাশের লোকজন ও শিশুদের স্বজনরা তাদের উদ্ধার করে কাঁচপুরের মর্ডান হাসপাতাল নিয়ে যায়। এ সময় তাদের অবস্থার অবনতি দেখে ওই হাসপাতালে ভর্তি না নিয়ে অন্য হাসপাতালের নেওয়ার পরামর্শ দেয় চিকিৎসকরা। এরপর মদনপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিশু হাবিবুরের বাবা হানিফ মিয়া বলেন, ‘দুপুর ১টার দিকে একটি বল নিয়ে বাড়ির পাশেই আমার ছেলেসহ শিশুরা ফুটবল খেলছিল। দুপুর দেড়টার দিকে আমাদের বাড়ির পাশেই এক প্রতিবেশী নারী ওই মাঠের পাশে একটি পুকুরে দুই শিশুর লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর লাশ পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খেলতে গিয়ে পুকুরের পানিতে বল পড়ে যায়। সেই বল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। এখন পর্যন্ত এ বিষয়ে নেতিবাচক কোনও অভিযোগ বা তথ্য পাইনি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পাড়ে পড়ে ছিল জুতা-স্যান্ডেল, পুকুরে মিললো ৪ শিশুর মরদেহ
৩৬ ঘণ্টা পর ভেসে উঠলো স্কুলছাত্রী জুঁইয়ের লাশ
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা, সাঁতারে নামলেই ব্যবস্থা
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল