আগে রিফর্মেশন তারপর নির্বাচন চায় জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ মে ২০২৫, ১৬:৫৯আপডেট : ৩১ মে ২০২৫, ১৬:৫৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘আগে বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপর হবে নির্বাচন।’

শনিবার (৩১ মে) দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ২০ বছর পর অনুষ্ঠিত জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সুবিচার কায়েম করার জন্য বিচারব্যবস্থাকে মজবুত হতে হবে। এটিএম আজহারুল ইসলামের বিচার একটি সুবিচার হয়েছে।’

তিনি বলেন, ‘যারা বিচার চায় না, যারা শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না, তাদের কথায় নির্বাচন হবে না। আগে রিফর্মেশন তারপর নির্বাচন চায় জামায়াতে ইসলামী।’

২০ বছর পর কর্মী সম্মেলনকে কেন্দ্র করে আজ ভোর থেকে ১৩টি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের নেতাকর্মীরা দলে দলে সম্মেলনস্থলে এসে উপস্থিত হন। দুপুরের মধ্যে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে উৎসব আমেজে মুখরিত হয় জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠ।

কর্মী সম্মেলনে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী।

সম্মেলন শেষে জেলার ৬টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের উপস্থিত সকলের মাঝে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের