৬ দিনের রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১৫:৫০আপডেট : ০১ জুন ২০২৫, ১৫:৫০

মানিকগঞ্জের সিংগাইরে ফোর মার্ডার মামলাসহ নাশকতা মামলায় ছয় দিন রিমান্ড শেষে  মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের সি‌নিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভী আক্তারের আদালতে উঠানো হলে তিনি এ আদেশ দেন। এর আগে, দুই দিনের রিমান্ড শেষে  সকাল ৯টার দিকে হরিরামপুর থানা থেকে মমতাজ বেগমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে  মানিকগঞ্জ আদালতে আনা হয়। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন খান বলেন, ‘হরিরামপুর থানায় দায়ের হওয়া ভাঙচুর মামলায় দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এই মামলাসংশ্লিষ্ট অনেক তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। সেসব তথ্য আমরা তদন্ত করে দেখছি।’

এর আগে, ২২ মে সিংগাইর থানায় দায়ের হওয়া ফোর মার্ডার মামলায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুন নূর চার দিন এবং একই দিনে হরিরামপুর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভী আক্তার। সে জন্য গত ২৭ মে সিংগাইর থানার ভবন ঝুঁকিপূর্ণ থাকায় মমতাজ বেগমকে হরিরামপুর থানায় রেখে সিংগাইর থানার এই মামলা তদন্ত কর্মকর্তা রিমান্ড শুনানি করেন। সিংগাইর থানার রিমান্ড শুনানি শেষে গত ৩০ মে পুনরায় হরিরামপুর থানায় দুই দিনের রিমান্ডের জন্য নেওয়া হয় মমতাজ বেগমকে। সেখানকার রিমান্ড শুনানি শেষে আজ তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। 

সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন বলেন, ‘হত্যা মামলায় মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা সেই তথ্যের আলোকে তদন্ত করছি।’

উল্লেখ্য, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চার জন নিহত হন। দীর্ঘ এক দশক পর চলতি বছরের ২৫ অক্টোবর ওই ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সোহাগ হত্যা: প্রত্যক্ষদর্শীসহ ২ জনের সাক্ষ্য
১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ১৫ জন রিমান্ডে
ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল