সুপ্রিম কোর্টে প্রবেশ ও বের হওয়া নিয়ে জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ নভেম্বর ২০২৬, ২০:০৬ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ২০:০৬

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র বহন ও প্রদর্শন এবং নিরাপত্তা তল্লাশি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেলের দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তি থেকে এ নির্দেশনার বিষয়ে জানা গেছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা অধিকতর সুসংহত ও নিশ্চিত করা একান্ত আবশ্যক। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং প্রবেশপথে নিয়মিত নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

নির্দেশনায় বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বহির্গমনের জন্য ৩ নম্বর মাজার গেট এবং আউটার গেট (বার কাউন্সিল ভবনসংলগ্ন গেট) ব্যবহার করতে হবে।ন এ ছাড়া ন‍্যায় সরণি গেট দিয়ে একমুখী চলাচল করতে হবে। অর্থাৎ কেবল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বহির্গমনের জন্য ওই গেট ব্যবহার করা যাবে। প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেট সার্বক্ষণিক বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই আইডি পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র বহন করতে হবে। প্রবেশপথে চাহিবামাত্র তা প্রদর্শন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে প্রবেশপথে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে আগত ব্যক্তিদের তল্লাশি করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। 

বাংলাদেশের প্রধান বিচারপতির আদেশক্রমে জারি করা এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

/বিআই/আইএএম/
সম্পর্কিত
সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিন জন রিমান্ডে 
সাবেক এমপি দোলন, অভিনেতা তমালসহ তিন জনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
কী, কেন, কীভাবে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্যও যেকারণে সতর্কবার্তা
সর্বশেষ খবর
আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ন্যাক্কারজনক: ইসলামী আন্দোলনের মহাসচিব
আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ন্যাক্কারজনক: ইসলামী আন্দোলনের মহাসচিব
দেশ থেকে পালানোর পর তাদের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী
দেশ থেকে পালানোর পর তাদের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী
হোয়াটসঅ্যাপেই করা যাবে নানা কাজ, ব্যবহার করবেন যেভাবে মেটা এআই
হোয়াটসঅ্যাপেই করা যাবে নানা কাজ, ব্যবহার করবেন যেভাবে মেটা এআই
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলের ড. মোশাররফ
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলের ড. মোশাররফ
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ