দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, দুই ছেলেসহ বাবা নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ১২:২৯আপডেট : ০৩ জুন ২০২৫, ১২:২৯

টাঙ্গাইলের বাসাইলে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও দুই ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

নিহতরা হলেন- রাতুল (২৪), তার সহোদর ভাই অতুল (১৪) ও তাদের বাবা আমজাদ (৫০)। তারা শেরপুর সদরের কামারচর এলাকার বাসিন্দা।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, রাত থেকেই মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। পরে সকাল ৯টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী একটি মাইক্রোবাস এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এসে ঘটনাস্থলেই বাবা ও তার দুই ছেলে মারা যায়। এই ঘটনায় গাড়ির চালক ও আমজাদের স্ত্রীসহ তিন জন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের লাশ গোড়াই হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি