ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৭ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০২৫, ১৪:৩৮আপডেট : ০৫ জুন ২০২৫, ১৪:৩৮

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার পর থেকে ওই এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের অধিক চাপ বাড়তে থাকে।

এতে পদ্মা সেতুর টোল প্লাজার মাওয়া প্রান্তে টোল আদায়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আটটি টোল বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করা হলেও টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি অপেক্ষমাণ রয়েছে।

এদিকে টোল আদায়ে বিলম্ব হওয়ার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহনে ধীরগতি দেখা দিয়েছে। মাওয়া প্রান্ত থেকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাঁও পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিস্থিতি সহনীয় হয়ে আসতে শুরু করেছে।

পদ্মা সেতু সাইট অফিসের প্রকৌশলী আবু সাদ জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে চার কোটি ৯ লাখ ছয় হাজার ১৫০ টাকা।

এ সময় উভয় প্রান্তে চলাচল করেছে ৩৭ হাজার ৪৬৫টি যানবাহন। মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছে ২৪ হাজার ৯টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে পাড়ি দিয়েছে ১৩ হাজার ৪৫৬টি যানবাহন।

এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ সম্পর্কে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সকালে চাপ থাকলে দুপুরে যানবাহনের চাপ কমতে শুরু করেছে।

মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, সকালে যানবাহনের চাপ থাকলেও কোথাও কোনও যানজট ছিল না, কোনও দুর্ঘটনাও ঘটেনি।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম