বাসে বমি করেন তাই ছাদে উঠে বাড়ি যাচ্ছেন, সেখান থেকে পড়ে যুবক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ১৪:৩০আপডেট : ০৬ জুন ২০২৫, ১৪:৩০

টাঙ্গাইলের কালিহাতীতে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার পথে বাসের ছাদ থেকে পড়ে রানা ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে সখিপুর-কালিহাতী সড়কের উপজেলার ধল্লাই এলাকার সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রানা পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গ্রামের মোতালেবের ছেলে। স্ত্রী ও মাকে নিয়ে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-যমুনা সেতু মহাসড়কে যানজট থাকায় কালিহাতী হয়ে পাবনা যাচ্ছিল বাসটি। রানা বাসে বমি করতেন। এর জন্য বাসের ছাদে ওঠেন তিনি। বাসটি পাবনা বাসস্ট্যান্ডে পৌঁছালে রানার মা ও স্ত্রী বাস থেকে নামেন। কিন্তু তারা তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে তার ব্যবহৃত মোবাইলে কল করলে জানতে পারেন তার লাশ কালিহাতীর রাস্তায় পাশে পড়ে রয়েছে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

কালিহাতী থানার ওসি জাকির হোসেন বলেন, ‘রানা ঢাকা থেকে মা ও স্ত্রীকে নিয়ে ঈদ উদযাপন করতে বাড়িতে যাচ্ছিলেন। বাস থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
মহাসড়কেই উল্টে গেলো বাস
স্কুলে যাওয়ার পথে থামলো শিক্ষকের জীবন
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল