মির্জাপুরে সুপারশপে আগুন, পুড়ে ছাই সব মালামাল

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ২২:০২ আপডেট : ০৬ জুন ২০২৫, ২২:০২

টাঙ্গাইলের মির্জাপুরে একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (৬ জুন) দুপুরে উপজেলা সদরের আলিম সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ফ্যামিলি ফেয়ার সুপারশপে এই অগ্নিকাণ্ড ঘটে। এ সময় শপটির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ও দোকান মালিক সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে দুপুর পৌনে ২টার দিকে দোকান খুলতে গিয়ে দেখেন ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। দোকান খুলে দেখা যায় পুরো দোকানে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। দোকান এবং আশপাশের মার্কেটের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এ সময় মির্জাপুর বাজারের ব্যবসায়ী এবং বাজারে আসা ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। এ সময় মির্জাপুর সেনা ক্যাম্পের সদস্যরা, পুলিশ ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করেন। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর বিকাল ৫টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এই সময়ের মধ্যে সুপারশপের সব মালামাল এবং ভেতরের পুরো অংশ পুড়ে ছাই হয়ে যায়।

সুপারশপের মালিক আনোয়ার হোসেন বলেন, ‘আগুনে শপের সব মালামাল পুড়ে ছাই গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন আমার কিছুই রইলো না।’

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
আদাবরে ফিজিওথেরাপি কলেজের রান্নাঘরের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি