রূপগঞ্জে অটোরিকশা ও মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০২৫, ১৩:২২আপডেট : ১০ জুন ২০২৫, ১৩:২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘর্ষে দুই জন নিহত হ‌য়ে‌ছেন।

সোমবার (৯ জুন) রা‌তে উপজেলার তারা‌বো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তারা‌বো সুলতানবাগ এলাকার আবুল হাসান আসিফের ছেলে শাহরিয়ার হাসান আকাশ (২৯) ও অটোরিকশা চালক অজ্ঞাত (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রা‌তে তারা‌বো বিশ্ব‌রোড এলাকা থেকে অটোরিকশা যোগে তারা‌বো সুলতানবাগ এলাকার বাড়িতে ফিরছিলেন শাহরিয়ার হাসান আকাশ (২৯) ও তার বন্ধু সায়মন (২৯), তা‌মিম সরকার (২৯)। পথিমধ্যে একটি ফ্যাক্টরির সামনে এক‌টি হায়েস মাই‌ক্রোবা‌সের সঙ্গে অটোরিকশাটির মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুম‌ড়েমুচ‌ড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই মারা যান চালক এবং আহত হন যাত্রী শাহরিয়ার হাসান আকাশ ও তার বন্ধু সায়মন, তা‌মিম সরকার। তা‌দের মধ্যে শাহরিয়ার হাসান আকাশ ও তার বন্ধু তা‌মিম সরকারকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার ক‌রে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নি‌য়ে গেলে চিকিৎসকরা আকাশকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, দুর্ঘটনার পর মাই‌ক্রোবা‌সের চালক গাড়িসহ পালিয়ে যাওয়ায় তা‌কে গ্রেফতার করা সম্ভব হয়নি।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী