‘রাজনীতি না করেও’ পদ পাওয়া সেই নেতাকে ছাত্রদল থেকে অব্যাহতি

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০২৫, ১৮:৪৮আপডেট : ২১ জুন ২০২৫, ১৮:৪৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ‘রাজনীতি না করেও’ পদ পাওয়া ছাত্রদলের নেতা রেজোয়ান তালুকদার রাজুকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (২০ জুন) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্যসচিব আবদুর রহিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজু তালুকদারের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। তিনি বাঁশবাড়িয়া ডা. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় ঘোষিত ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছিল।

কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর ফেসবুকে নিজের আইডি থেকে রেজোয়ান তালুকদার লেখেন, ‘আসসালামু আলাইকুম। আমি রাজু (রেজোয়ান) তালুকদার। আজকে (বৃহস্পতিবার) ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। উক্ত কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনও রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না।’

এরপর গতকাল রাতে রেজোয়ান তালুকদারকে সংগঠন থেকে অব্যাহতি দেয় ছাত্রদল। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের উপজেলা শাখার আওতাধীন ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজোয়ান তালুকদারকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তার সঙ্গে দলের নেতাকর্মীদের কোনও যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন বলেন, রেজোয়ান ছাত্রদলের কমিটিতে পদ পেতে তার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন। তাকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়। পদ পাওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস দেওয়া দলীয় শৃঙ্খলার পরিপন্থি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তাই নেতাদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই বিষয়ে রেজোয়ান তালুকদার বলেন, ‘আমি কোনও সিভি জমা দিইনি। আমার নাম বলে কেউ সিভি জমা দিয়ে থাকতে পারেন। আগে আমি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না আর ভবিষ্যতেও রাজনীতির সঙ্গে থাকবো না।’

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী