বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে কোপালেন এনসিপি নেতা

মাদারীপুর  প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ২২:৩৫আপডেট : ২৫ জুন ২০২৫, ২২:৩৫

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জুন) বিকাল ৪টায় মাদারীপুর শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে এনসিপি উপজেলা কমিটির আয়োজনে একটি কর্মীসভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব মাসুম বিল্লাহ।

অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়কারী হাসিবুল্লাহর নেতৃত্বে জেলা সমন্বয় কমিটির সদস্য, রাতুল ও টুটুলসহ ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে মাসুম বিল্লাহকে অতর্কিত হামলা করে। এ সময় মাসুম বিল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে স্থান ত্যাগ করে হামলাকারীরা।

তখন মাসুম বিল্লাহর সঙ্গে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে পাঠান চিকিৎসক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে কোপালেন এনসিপি নেতা

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার আহ্বায়ক নিয়ামতউল্লা জানান, মাদারীপুর জেলায় এনসিপির যে সমন্বয় কমিটি করা হয়েছে তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের আকাঙ্ক্ষা বিরোধী। ওই বিতর্কিত কমিটিতে যারা আছে তারাই মাসুম বিল্লাহর ওপরে এই হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আকাস মাতুব্বর বলেন, আজ মাদারীপুর শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে উপজেলা এনসিপির আয়োজনে একটি কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাসুম বিল্লাহসহ আমরা অতিথি হিসেবে যোগদান করি। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়কারী হাসিবুল্লাহর নেতৃত্বে জেলা সমন্বয় কমিটির সদস্য, রাতুল ও টুটুলসহ ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে মাসুম বিল্লাহর ওপর অতর্কিত হামলা করে। এ সময় মাসুম বিল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে স্থান ত্যাগ করে হামলাকারীরা।

তিনি বলেন, তখন আমরা মাসুমকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। মাসুমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠিয়েছে চিকিৎসক। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু লোকের নামও আমরা পেয়েছি। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক- তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী