হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০২৫, ২০:৪০আপডেট : ২৬ জুন ২০২৫, ২০:৪০

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে জুতা কারখানার শ্রমিক সজল মিয়া (২০) হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম চৌধুরী।

এর আগে গত ১৮ জুন সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান বলেন, ‘সজল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে সাবেক মেয়র আইভীকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।’

গত ৯ মে সকালে শহরের দেওভোগের বাড়ি থেকে সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ মোট ছয়টি মামলা রয়েছে। গ্রেফতারের পর থেকে কাশিমপুর মহিলা কারাগারে রয়েছেন আইভী।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের