কিশোরগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ১৮:৫৯আপডেট : ২৮ জুন ২০২৫, ১৮:৫৯

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে পাঁচ প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৮ জুন) জেলার কটিয়াদী, কুলিয়ারচর ও ভৈরবে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালত পৃথক অভিযান এই জরিমানা করেন।

বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নিরাপদ খাদ্য আইনে এ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, দুপুরে কটিয়াদী উপজেলা সদরের কটিয়াদি বাসস্ট্যান্ড এলাকার ভোজন রেস্টুরেন্টে অভিযান চালান আদালত। এ সময় অস্বাস্থ্যকর  পরিবেশ এবং পচা মিষ্টি সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড করেন।

কুলিয়ারচর উপজেলার জাকির ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মোড়কে অগ্রীম উৎপাদনের তারিখ দেওয়ার অপরাধে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

একই দিন ভৈরব উপজেলার উত্তর ভৈরবপুর এলাকার চাঁদনি বেকারিকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট সংরক্ষণের দায়ে এক লাখ টাকা, উত্তর ভৈরবপুর এলাকার বুশরা ফুড অ্যান্ড বেভারেজকে নিবন্ধন ব্যতীত খাদ্য পণ্য উৎপাদনের দায়ে এক লাখ টাকা, ঘোড়াকান্দা এলাকার মালেক ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশ  ও নিবন্ধন ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ছাড়া বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।

কিশোরগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, জেলা পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের