অটোরিকশা ধাক্কা দেওয়ায় প্রাইভেটকার থেকে নেমে গুলি ছুড়লেন যুবক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ১৯:৪৮আপডেট : ২৯ জুন ২০২৫, ১৯:৪৮

মুন্সীগঞ্জ সদরে প্রাইভেটকারে অটোরিকশা ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের সামনে গুলি ছুড়েছেন এক যুবক। এ ঘটনায় অস্ত্রসহ সাব্বির হোসেন দীপু (৩০) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

রবিবার (২৯ জুন) দুপুর ১টার দিকে সদরের রামপাল কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্রের গেটের সামনে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

অস্ত্রসহ আটক সাব্বির হোসেন টঙ্গিবাড়ী উপজেলার বেতকা এলাকার আবুল কালামের ছেলে। তবে বর্তমানে তিনি নারায়গঞ্জের ফুতুল্লা এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, ‘দুপুরে রামপাল কলেজের সামনের সড়কে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় সাব্বির প্রাইভেটকার থেকে নেমে অটোরিকশাচালকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। হট্টগোল শুনে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশ এগিয়ে এলে পিস্তল বের করে গুলি ছুড়েন সাব্বির। তবে এতে কেউ হতাহত হয়নি। সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে আটক করে। তখন ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘আটকের পর সাব্বিরের কাছ থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা মুকুল ও শাহাদাত হোসেন নামে দুই সহযোগী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সাব্বির ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হবে।’

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি