গোপালগঞ্জে বঙ্গবন্ধুর নামে নির্মিত তোরণে অগ্নিসংযোগ

বিএনপির সভাপতিসহ আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০১৬, ১৭:০৫আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৭:০৫

গোপালগঞ্জ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নির্মিত তোরণে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতাসহ আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। রবিবার উরফি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনির গাজী গোপালগঞ্জ সদর থানায় উরফি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ গাজীসহ আটজনের নাম উল্লেখ করে এ অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়েছে, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা - খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের ডুমদিয়া বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধুর নামে মনির গাজী তোরণ নির্মাণ করেন। ২৬ মার্চ গভীর রাতে ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল গাজীর সমর্থক ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ গাজী তার লোকজন নিয়ে ওই তোরণে অগ্নিসংযোগ করেন।
এ ব্যাপারে উরফি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ইকবাল গাজী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম