গোপালগঞ্জে যৌথবাহিনীর সঙ্গে যোগ দিলো কোস্টগার্ড ও নৌবাহিনী

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ০২:৩১আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০২:৩১

গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এবার যুক্ত হয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। ইতিমধ্যেই গোপালগঞ্জের নদীপথে টহল জোরদার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে গোপালগঞ্জের চাপাইল ব্রিজ নামক এলাকা থেকে কোস্টগার্ড তাদের টহল শুরু করে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা টহল চালিয়ে যাচ্ছে। সন্দেহভাজন নৌযানসমূহে তল্লাশি, যাত্রী পরিচয় যাচাই ও সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, এনসিপি নেতাদের ওপর হামলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ চলছে। এই সময় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

/এফআর/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী