বহিষ্কৃত যুবদল নেতার বাড়িতে সেনা অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ০২:২৩আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৩:০২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় বহিষ্কৃত যুবদল নেতা ও শীর্ষ সন্ত্রাসী শামীমের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, চেক ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর সূত্র জানায়, দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়ায় এই অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে শামীম ও তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

তবে অভিযানে শামীমের বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, নগদ এক লাখ ৬০ হাজার টাকা, প্রায় ৩০ লাখ টাকার সমমূল্যের চেক, একটি পাসপোর্ট ও একটি ট্রেড লাইসেন্স।

সেনা সদস্যরা অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত রূপগঞ্জ থানায় হস্তান্তর করেন।

উল্লেখ্য, শামীম এক সময় রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। তবে সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাকে দলীয়ভাবে বহিষ্কার করা হয়। এলাকায় তিনি ‘শুটার শামীম’ নামে পরিচিত।

/এমএস/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী