যুবককে আটকে বুথ থেকে সাড়ে ৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ২৩:১৮আপডেট : ২০ জুলাই ২০২৫, ২৩:৫১

গাজীপুরে লায়ন শাহজাহান বাদশা (৩০) নামের এক যুবককে সাত ঘণ্টা আটকে রেখে এটিএম বুথ থেকে ছয় লাখ ৪৫ হাজার টাকা তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ও গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকার মধ্যে এ ঘটনা ঘটে।

শাহজাহান বাদশা শ্রীপুরের মুলাইদ গ্রামের মো. বাবুলের ছেলে। শাহজাহান বাদশা জানিয়েছেন, আয়কর আইনজীবী নিয়োগ পরীক্ষার ভাইভায় অংশ নেওয়ার কথা ছিল রবিবার সকালে। এ কারণে শনিবার সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হন মুলাইদ গ্রামের বাড়ি থেকে। রাজধানীর মিরপুরে এক আত্মীয়র বাসায় গিয়ে রাতে থাকার কথা ছিল। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের উত্তর দিকে পল্লী বিদ্যুৎ মোড়ে অপেক্ষা করছিলেন গাড়ির জন্য। এরই মধ্যে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তার সামনে দাঁড়ায়। ১৫০ টাকা চুক্তিতে চালক তার প্রাইভেটকারে উঠায়। একই সময় ওই গাড়িতে আরও তিন যুবক উঠে বসে। রাজেন্দ্রপুর পার হওয়ার আগেই প্রাইভেটকারে উঠা অন্য তিন যাত্রী শাহজাহানের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এর আগেই বুকে পিস্তল ঠেকিয়ে ও ধারালো ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। টানা সাত ঘণ্টা হাত-পা ও চোখ বেঁধে প্রাইভেটকারে ঘোরানো হয়। লুট করে নেওয়া হয় সঙ্গে থাকা ৪৫ হাজার টাকা। সেইসঙ্গে এটিএম কার্ডও নিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে নির্যাতনের মুখে পাসওয়ার্ড দিতে বাধ্য হন। দুর্বৃত্তরা বিভিন্ন বুথে গিয়ে এটিএম কার্ড দিয়ে আরও ছয় লাখ টাকা তুলে নেয়। টাকা লুট করে নিয়ে প্রায় সাত ঘণ্টা পর দুর্বৃত্তরা শাহজাহানকে মেম্বার বাড়ি এলাকায় ন্যাশনাল ফিড মিলের সামনে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। অন্য এক ব্যক্তির স্মার্টফোনে নিজের ফেসবুক আইডিতে লগইন করে একটি ভিডিওর মাধ্যমে পুরো ঘটনার বর্ণনা দেন।

শাহজাহান বলেন, ‘রবিবার সকালে আমার আয়কর আইনজীবী নিয়োগ পরীক্ষার ভাইভা ছিল। একই দিন রাত ১০টায় আমার চীনের ফ্লাইট ছিল। এ কারণে আগের দিন আত্মীয়র বাসায় গিয়ে থাকার জন্য শনিবার সন্ধ্যায় বের হই। অপরিচিত একটি প্রাইভেটকারে উঠে আমার সর্বনাশ হয়ে যায়। সাত ঘণ্টা আমার চোখ বেঁধে রাখে, ডেভিট ও ক্রেডিট কার্ড নিয়ে সব টাকা তুলে নেয়। সঙ্গে থাকা ৪৫ হাজার টাকা, স্বর্ণের আংটি, মোবাইল সব কিছু নিয়ে যায় তারা। এ ঘটনায় আমার ভাই শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেন। আমি চীনের উদ্দেশে যাত্রা করেছি।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি ভুক্তভোগী আমাকে জানিয়েছেন। পুরো ঘটনাটি জয়দেবপুর থানা এলাকায় ঘটেছে। কিন্তু তিনি যেহেতু শ্রীপুর থানা এলাকা থেকে প্রাইভেটকারে উঠেছিলেন, তাই আমরা বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি।

/এএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি