গাজীপুরের শ্রীপুরে এম এম (মক্কা-মদিনা) স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুরের জয়দেবপুর, শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ডাম্পিং এর কাজ চলছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) একে আজাদ জানান, বিকাল ৫টার দিকে কারখানা ছুটি হয়। সাড়ে ৫টার দিকে কারখানার ব্লু রুম থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপন করা হয়নি।
/বিটি/








