রিসোর্টে ভাতিজার বিয়ের অনুষ্ঠান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ০২:২৫আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০২:২৫

গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জকে (৪৮) ভাতিজার বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকার ছুটি রিসোর্ট থেকে কালীগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে। তিনি দৈনিক ভোরের কাগজের শ্রীপুর প্রতিনিধি এবং শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকার ছুটি রিসোর্টে ওই নেতার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যোগদান করেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ওই রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করে। সে ছাত্রজনতার আন্দোলনের হামলা ও নিহতের ঘটনায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক
বিস্ফোরক মামলায় গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক নির্মল গ্রেফতার
সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মারা গেছেন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
বদলে যাচ্ছে সরকারের অর্থবছর 
বদলে যাচ্ছে সরকারের অর্থবছর 
সোলার পণ্য আমদানিতে শুল্ক-করের বিষয়ে যা জানালো এনবিআর 
সোলার পণ্য আমদানিতে শুল্ক-করের বিষয়ে যা জানালো এনবিআর 
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস