সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মারা গেছেন

যশোর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৩ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৩

যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহিনুর রহমান শাহিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের কুঠিপাড়া মোড়ে হামলার শিকার হন। নিহত শাহিন চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি দুই শিশু সন্তানের জনক। তিনি পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে  চৌগাছা শহরের তার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কুঠিপাড়া মোড়ে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন। এ সময় পেছন থেকে স্থানীয় সন্ত্রাসীরা এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তির পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তার মাথায় অপারেশন করা হয়।

তখন চিকিৎসকরা বলেছিলেন, ৭২ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না। তবে ৭২ ঘণ্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি। অবশেষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলাম বলেন, শুনেছি চিকিৎসাধীন অবস্থায় সাবেক কাউন্সিলর শাহিন মারা গেছেন। এখনো এ সংক্রান্ত ডকুমেন্টস পাইনি। পরিবারের পক্ষ থেকেও কোনও লিখিত অভিযোগ করা হয়নি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
চুরির ঘটনায় ধরা পড়লেন চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
রিমান্ডে পরিচয় বেরিয়েছে ‘বোমারু মামুনের’, যেভাবে পালিয়ে ছিলেন এক জেলায়
সর্বশেষ খবর
৬০০ টাকার নৌভ্রমণে মহারাষ্ট্রের অচেনা উপকূল
৬০০ টাকার নৌভ্রমণে মহারাষ্ট্রের অচেনা উপকূল
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের অষ্টম চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের অষ্টম চালান
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, আজ টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধার মৃত্যু
জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, আজ টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধার মৃত্যু
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার