ট্রেন থেকে নামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ১৭:৫৬আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৭:৫৬

টাঙ্গাইলে এক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (২৬ জুলাই) সকালে এ ঘটনায় জড়িত অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।

পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেফতাররা হলেন- রেলস্টেশনের ঘারিন্দা এলাকার সজিব, দুলাল ও নুপুর। এদের মধ্যে নুপুর সিএনজিচালিত অটোরিকশাচালক। ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই নারী যাত্রী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনে না উঠে ভুলক্রমে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। পরে টাঙ্গাইল রেলস্টেশনে আসার পর ট্রেনের যাত্রীদের কাছে জানতে পারেন তিনি ভুল ট্রেনে উঠেছেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি এই স্টেশনে নেমে পড়েন। এ সময় স্টেশনে থাকা পুলিশের কাছে ঢাকা যাওয়ার বিষয়ে জানার পর পুলিশ তাকে জানায় যমুনা সেতু পূর্ব ইব্রাহিমবাদ রেলস্টেশন থেকে ট্রেনে ঢাকায় যাওয়া যাবে। পরে পুলিশ ওই নারীকে ট্রেনে উঠিয়ে দেয়। এ সময় কৌশলে ওই তিন যুবক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে রেলস্টেশনসংলগ্ন এলাকায় কাঠবাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর নুপুরের বাড়িতে নিয়ে দ্বিতীয়বার ধর্ষণ করা হয়। ঘটনার পর শনিবার সকালে ওই নারী টাঙ্গাইল রেলস্টেশনে গিয়ে পুলিশকে ঘটনাটির বিস্তারিত জানায়। পরে রেলওয়ে পুলিশ অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইসমাইল হোসেন বলেন, ‘ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়। পরে সদর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারের পর তারা ধর্ষণের ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করেছে।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, ‘অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি