মেঘনা নদীতে গোলাগুলিতে একজন নিহত, আহত ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ১৬:৩২আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৮:২১

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ বালুমহাল পরিচালনা, আধিপত্য বিস্তার ও নদীতে চাঁদাবাজিসহ বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী মান্নান (৪৫) নিহত হয়েছেন। লালু-জুয়েল গ্রুপের লোকজন তাকে হত্যা করেছে বলে দাবি নিহতের স্বজনদের।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত মান্নান গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠিতলার নূর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন হৃদয় বাঘ (২৮), আতিকুর (৩০), হাসিব (৩৪), শ্যামল (৩০), নয়ন (২৫) ও হামীম (৩২)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে মেঘনা নদীর বড় কালীপুরা এলাকায় একটি স্পিডবোট দেখতে পান তারা। স্পিডবোটে সাত যুবক সশস্ত্র অবস্থায় নদীতে পাহারা দিচ্ছিলেন। এর কিছুক্ষণ পর মান্নান, হৃদয় বাঘসহ ৭ জন ইঞ্জিনচালিত একটা ট্রলার নিয়ে নদীতে নামলে অন্য একটি ইঞ্জিন চালিত ট্রলারে থাকা ১৫/১৬ জন পেছন থেকে তাদের ধাওয়া দেয়। তাদের সবার হাতে অস্ত্র, মাথায় হেলমেট, গায়ে জ্যাকেট ছিল। কিছু সময় পরে ২০/২৫ রাউন্ড গুলিবর্ষণের শব্দ শুনতে পান তারা।

গুলিবর্ষণের শব্দ শোনার কিছুক্ষণ পর গুলিবিদ্ধ মান্নানের লাশ ট্রলারের ওপর পড়ে থাকে। আহতরা ট্রলার থেকে লাফিয়ে পানিতে পড়ে যায়। এ সময় হামলাকারীরা ট্রলার ও স্পিডবোট নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চাঁদপুরের দিকে চলে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সোহাগ বলেন, কে কাকে গুলি করছে জানি না, তবে আমরা অনেক গুলির শব্দ পেয়েছি। পরে শুনতে পেলাম একজনকে গুলি করে হত্যার পর তার লাশ ট্রলারের ওপর রেখে যাওয়া হয়েছে। প্রায় দুই ঘণ্টা পার হয়ে গেলেও ভয়ে কেউ সেখানে যাচ্ছেন না।

নিহত মান্নানের স্ত্রী সুমি বেগম বলেন, ‘কয়েক দিন আগে মান্নান আমাকে বলেছিল হোগলাকান্দি গ্রামের লালু, জুয়েল তাকে মেরে ফেলতে চায়। তারা তাকে হত্যা করতে পেশাদার অস্ত্রবাজ ভাড়া করেছে। আজ সকালে আমরা খবর পেলাম মান্নানকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি শিওর লালু, জুয়েল আর তাদের ভাড়াটে খুনিরা তাকে হত্যা করেছে। এখানে গুয়াগাছিয়ার কুখ্যাত সন্ত্রাসী নয়ন-পিয়াস বাহিনীর লোকজনও থাকতে পারে। আমি এ বিষয়ে থানায় মামলা করবো।

এদিকে ঘটনাস্থলে এসে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, নিহতের বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। দেখে মনে হচ্ছে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা একটি গুলির খোসা উদ্ধার করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, মান্নান গজারিয়া উপজেলার কুখ্যাত সন্ত্রাসী ছিল। অস্ত্র চালাতে পারদর্শী হওয়ায় সে শুটার মান্নান নামে পরিচিত ছিল। তার নামে গজারিয়াসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের