মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ১৮:২৬আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৮:৪৯

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে ভুক্তভোগীর মা। বুধবার (৩০ জুলাই) দুপুরে শ্রীনগর থানায় ওই মামলা করা হয়। তবে আসামি আল আমিন খান (১৮) পালিয়ে যাওয়ায় এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার তথ্য বিবরণী ও পুলিশের তথ্য থেকে জানা গেছে, শ্রীনগরের কানাইপুর এলাকায় একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন ভুক্তভোগী শিশুর মা। ঘটনার দিন গত রবিবার বেলা ১১টার দিকে সন্তানকে নিয়ে সেখানে কাজ করতে গেলে পাশের বাড়ির আল আমিন খান খাবার দেওয়ার আশ্বাসে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে ওই বখাটে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়দের পরামর্শে সেদিনই ভুক্তভোগীর স্বজনরা শিশুটিকে প্রথমে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে শিশুটি সংকটাপন্ন অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন, গত রাতে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়েছে। আশা করি প্রযুক্তির সহায়তায় দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি