গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ২২:৪১আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০১:৩৩

গাজীপুরে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন এবং পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে চায়ের দোকানে বসে ছিলেন তুহিন। এ সময় চায়ের দোকানে চার-পাঁচ জন যুবক এলে তাদের সঙ্গে তুহিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, ‘এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি সাংবাদিক কিনা, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বাসন থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তি সাংবাদিক। তার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, রাত ৮টার দিকে নিজের ফেসবুক থেকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা’। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এরপর রাতে মসজিদ মার্কেটের সামনের দোকানে চা পানের সময় হত্যার শিকার হন।

ওসি শাহীন খান বলেন, ‘পুলিশ এখনও হত্যার কারণ ও ঘটনায় জড়িতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি। তদন্ত চলছে। কারা কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপি’র সহকারী কমিশনার রবিউল ইসলাম জানান, আহত বাদশা মিয়ার সঙ্গে নারীঘটিত বিষয়ের সমস্যার জেরে ওই নারীর পক্ষের ওত পেতে থাকা দুর্বৃত্তরা প্রথম বাদশা মিয়াকে কোপায়। এই ঘটনার চিত্র ধারণ করে সাংবাদিক তুহিন। তখন কেন ভিডিও ধারণ করলো তুহিন সেই ক্রোধের জেরে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয় তাকে। প্রাথমিক ভিডিও ফুটেজে তার প্রমাণ স্পষ্ট।

সংশোধনী: স্থানীয় সূত্র থেকে পাওয়া প্রাথমিক তথ্যের বরাতে এই প্রতিবেদনে প্রথমে বলা হয়েছিল চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকালে লাইভ করেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান। পরে তার প্রোফাইল ঘেঁটে এমন কোনও লাইভের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তাই সংবাদটি সংশোধন করা হলো।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল