সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি ইটনায় গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৫, ১৬:৫৮ আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৭:১২

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (৯ আগস্ট) দুপুরে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার ইটনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‍্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জের স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির জানান, শহীদুল হত্যাকাণ্ডের পর ইটনায় পালিয়ে গিয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। পরে তাকে করিমগঞ্জের বালিখলা এলাকায় র‍্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়। র‍্যাব-১ এর সদস্যরা শহীদুলকে গাজীপুরে নিয়ে যাচ্ছেন। সেখানে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করা হতে পারে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার ঈদগাহ মার্কেট সংলগ্ন একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় হামলার শিকার হয়ে নিহত হন স্থানীয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

ঘটনার পরদিন নিহতের বড় ভাই মিজবা হোসেন বাসন থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত শহীদুলসহ মোট সাত জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলাটি র‍্যাব ও পুলিশ যৌথভাবে তদন্ত করছে।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি