নারায়ণগঞ্জে ৭ খুন: ২ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন, পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৩১ মার্চ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৬, ১৭:০৮আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৭:১৫

নারায়ণগঞ্জের সাত খুনের দুটি মামলায় দুইজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। ৩১ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করা হয়েছে। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বিষয়টি নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জে সাত খুন  

এদিন সাত খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলামের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য থাকলেও সকাল থেকে তিনিসহ আরও ২জন আদালতের বিচারকক্ষের এজলাসে উপস্থিত থাকায় আসামিপক্ষের আইনজীবীদের আপত্তির কারণে এদিন তার সাক্ষ্য গ্রহণ করা হয়নি।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুনের ঘটনায় গ্রেফতারকৃত ২৩ জনের উপস্থিতিতে দুইজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এদিন প্রথমে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের সাক্ষ্য গৃহীত হয়।

অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন আরও জানান, সাত খুনের পর সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গ্রেফতারকৃতদের মধ্যে চারজন ও একজন সাক্ষীর  ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। দুপুরে সাত খুনে নিহত মনিরুজ্জামানের ছোট ভাই মিজানুর রহমানের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এর আগে সোমবার সকালে কঠোর নিরাপত্তায় ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে ২৩ আসামিকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। আদালতে উপস্থিত ২৩ আসামি ও পলাতক ১২ আসামির পক্ষের আইনজীবীরা ওই দুইজন সাক্ষীকে ব্যাপক জেরা করেন।

উল্লেখ্য, সাত খুনের ঘটনায় গ্রেফতার রয়েছেন ২৩ জন। পলাতক রয়েছেন ১২ জন। সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলার বাদী বিজয় কুমার পাল নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের মেয়ে জামাতা ও অপর বাদী সেলিনা ইসলাম বিউটি নিহত নজরুল ইসলামের স্ত্রী।

দুটি মামলাতেই অভিন্ন সাক্ষী হলেন ১২৭ জন। একারণে উভয় মামলার সাক্ষীদের একসঙ্গে দুই মামলায় জেরা করা হয়।

প্রসঙ্গত ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

তদন্ত শেষে প্রায় এক বছর পর ২০১৫ সালের ৮ এপ্রিল নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। কিন্তু অভিযোগপত্র থেকে পাঁচ আসামিকে বাদ দেওয়ায় এবং প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দি ছাড়া অভিযোগপত্র আদালত আমলে নেওয়ায় ‘নারাজি’ আবেদন করেন সেলিনা ইসলাম বিউটি।

বিউটির করা আবেদনটি ম্যাজিস্ট্রেট আদালত ও জজ আদালতে খারিজ হয়ে গেলে বিউটি উচ্চ আদালতে যান। উচ্চ আদালতের আদেশে বলা হয়, পুলিশ চাইলে মামলাটির ‘অধিকতর তদন্ত’ করতে পারে এবং ‘হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনার’ ধারা যুক্ত করে নতুন করে তদন্ত প্রতিবেদন দিতে পারে।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সাত খুনের দুটি মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন কারাগারে আটক রয়েছেন। আর চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে এখনও ১২ জন পলাতক রয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক