গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা: স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ২২:১৬আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ২২:১৬

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত গভীর রাতে গোপালগঞ্জ শহরের মান্দারতলা নামক স্থান থেকে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুজন সিকদার গোপালগঞ্জ শহরের মান্দারতলা এলাকার দ্বীন ইসলাম শিকদারের ছেলে। গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি লেলিন শিকদার সহোদর সুজন সিকদার।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৬ জুলাই গোপালগঞ্জের পৌরপার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির সমাবেশস্থলে হামলা ও সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সুজন সিকদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার শেষে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বুধবার (১৩ আগস্ট) বিকালে তাকে আদালত হাজির করা হয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মতিয়ার রহমান বাদী হয়ে ৪৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পাঁচ হাজার জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে মামলাটি করেন। উক্ত মামলায় তাকে আসামি দেখানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি