সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ১২:৫১আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১২:৫১

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ব্যক্তিগত সহকারী (এপিএস) আমিনুর রহমান সেলিমকে (৬৩) গ্রেফতার করেছে পুলিশ। সেলিম সদর উপজেলার দিঘী ইউনিয়নের রমনপুর গ্রামের মৃত আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে।

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিমকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সেলিমকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে মানিকগঞ্জ-৩ আসন থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে আমিনুর রহমান সেলিম এপিএস হিসেবে নিযুক্ত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক