ফরিদপুরে ৩ নদ-নদীর পানি বেড়েছে, ভাঙছে তীর

ফরিদপুর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৫, ১৭:০২আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৭:০২

উজান থেকে নেমে আসা পানি ও ধারাবাহিক বৃষ্টিপাতে ফরিদপুর জেলা নদ-নদীর পানি প্রতিদিনই বাড়ছে। এতে পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁর তীরবর্তী বসবাসকারী মানুষেরা পড়েছেন ভোগান্তিতে। 

শুক্রবার (১৫ আগস্ট) ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র বলছে, পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া আড়িয়াল খাঁ নদের পানি বেড়ে বিপদসীমার ১০৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে মধুমতির পানিও।

ফরিদপুরে ৩ নদ-নদীর পানি বেড়েছে, ভাঙছে তীর

পানি বৃদ্ধিতে জেলার চার উপজেলার নদী বেষ্টিত ১৩ ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষের যাতায়াতসহ নানা ভোগান্তি বেড়েছে। দেখা দিয়েছে নদী ভাঙন।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানান, ধারাবাহিক পানি বৃদ্ধিতে নদীতে স্রোতের পরিমাণ বেড়েছে। আর এতেই নদ-নদীর বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন। আমরা জরুরি স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা করে যাচ্ছি।

ফরিদপুরে ৩ নদ-নদীর পানি বেড়েছে, ভাঙছে তীর

ফরিদপুর সদর উপজেলায় ডিক্রীরচর ইউনিয়ন ও নর্থ চ্যানেল ইউনিয়নে গিয়ে দেখা গেছে, সেখান মানুষ যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করছে। সড়ক ও চলার পথগুলোতে পানি উঠেছে। অধিকাংশ পরিবার রয়েছে বিপদে। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।

নর্থ চ্যানেল ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, এভাবে পানি আরও কয়েক দিন বাড়তে থাকলে চরে গো-খাদ্যের সংটন সৃষ্টি হবে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী