হত্যা মামলায় জাবির সাবেক শিক্ষক গ্রেফতার

সাভার প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ১৫:৫১আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৫:৫১

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত) সভাপতি ও শিক্ষক মাহমুদুর রহমান রনিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার (২২ আগস্ট) রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাহমুদুর রহমান রনি কিশোরগঞ্জ জেলার সদর থানার হারুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সাবেক সহকারী অধ্যাপক।

ওসি জুয়েল মিঞা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাভার ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাহমুদুর রহমান রনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাকে ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম