শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫, ০৯:৪০আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৯:৪০

গাজীপুরের কাপাসিয়ায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার যুবক আলমগীর হোসেন (৩০) উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ গ্রামের মোতালিব মিয়ার ছেলে।

পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে মাদ্রাসা থেকে ছোট ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল ওই শিশু। পথে অভিযুক্ত আলমগীর চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ফুসলিয়ে পাশের নির্জন জঙ্গলে নিয়ে যায়। শিশুর ছোট ভাই কেঁদে বাড়ি গিয়ে অভিভাবকদের ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় সোমবার
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল