প্রধান শিক্ষক ও বিদ্যালয় সভাপতির পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫, ১৮:১৩আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৮:১৩

শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ছাত্রীদের গায়ে হাত দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ ও অভিভাবকদের প্রতি অসদাচরণের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগ দাবি করেন। এ সময় মহাসড়কের উভয়পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবানীপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম আকন্দ এবং পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ছাত্রীদের গায়ে হাত দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ ও তাদের অভিভাবকদের অসদাচরণ করে আসছেন। ওই দুই জনের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগও করেন। এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে তারা প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগ দাবি করেন।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে তাদের অভিযোগের বিষয়টি জানার চেষ্টা করছি। ইতিমধ্যে ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলে তারা এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুরের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম আকন্দ এবং পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। বিদ্যালয়ের বাইরের কিছু অসাধু ব্যক্তিদের ইন্ধনে শিক্ষার্থীরা অযৌক্তিক দাবি দাওয়া নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে দুর্ভোগে ফেলেছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান