হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে আগুন, চালক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫, ২২:৪৮আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২২:৪৮

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। এতে অ্যাম্বুলেন্স চালক বিজয় দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে শহরের এই হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

দগ্ধ অ্যাম্বুলেন্স চালক বিজয় শহরের জল্লারপাড় এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ইন্সটিটিউটে নেওয়া হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে অ্যাম্বুলেন্সের মালিক ইকবাল খান তিনি বলেন, রোগী ওঠানোর উদ্দেশে অ্যাম্বুলেন্সটি হাসপাতালের সামনে রাখা হয়েছিল। গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায়। এ সময় অ্যাম্বুলেন্স চালক বিজয় আগুনে দগ্ধ হয়েছেন। তার হাত পুড়ে গেছে। তাকে উদ্ধার করে ঢাকার বার্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, রাত ৮টা ৫ মিনিটে হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন লাগে। অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রোগী নিয়ে যাওয়ার জন্য (স্টার্ট) চালু দিলে আগুন ধরে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে কোনও রোগী ছিল না। তবে অ্যাম্বুলেন্সের চালক দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ইনিস্টিটিউটে নিয়ে গেছে। এ ছাড়া আর কেউ দগ্ধ বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় হাসপাতালের অনেক রোগীর মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছিল। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও রোগীদের শান্ত করে।

তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সের ভেতরে দুটি সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। আগুনের ব্যাপকতা অনেক বেশি ছিল। ধারণা করা হচ্ছে, সেই গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি