নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৫ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৫

নারায়ণগঞ্জের বন্দরে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে তুলার গোডাউনের মালিকের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দরের ২৪নং ওয়ার্ডের আমিরাবাদ বাজারে একটি তুলার গোডাউনে হঠাৎ করে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তুলার গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলীতে আশপাশের এলাকা ছেয়ে যায়। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তুলার গুদাম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলীতে আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
আদাবরে ফিজিওথেরাপি কলেজের রান্নাঘরের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি