হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ ৩ নবজাতক

আন্তর্জাতিক ডেস্ক 
২২ আগস্ট ২০২৬, ১৮:৪৯আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৮:৪৯

ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলা হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) একটি ওয়ার্মারে আগুন লেগে তিন সদ্যজাত শিশু দগ্ধ হয়েছে। শনিবার (২২ আগস্ট) ভোরের দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তিন শিশুকেই বিশেষ চিকিৎসার জন্য জবলপুর মেডিকেল কলেজে স্থানান্তর করেছে। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

শনিবার রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে এনআইসিইউর একটি ওয়ার্মারের হিটিং ইউনিটের ফিলামেন্টে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় ওয়ার্মারটির ভেতরে তিনটি নবজাতক শিশু ছিল। ঘটনার পরপরই হাসপাতালের কর্মীরা দ্রুত শিশুদের ওয়ার্মার থেকে বের করে আনেন এবং আগুন নিভিয়ে ফেলেন।

পরবর্তীতে ছিন্দওয়াড়া জেলা মেডিকেল কলেজের ডিন ও মেডিকেল সুপারিনটেনডেন্টসহ বিশেষজ্ঞরা অগ্নিদগ্ধ শিশুদের পরীক্ষা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের জবলপুরে রেফার করা হয়।

হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে মোট ৩৩ জন নবজাতক ভর্তি ছিল। ওয়ার্মারে থাকা তিনটি শিশু দগ্ধ হলেও বাকি ৩০টি শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে।

হাসপাতালের সিভিল সার্জন কাঞ্চন দুবে জানান, আগুনের শিখা দেখতে পাওয়ার পর হাসপাতালের কর্মীরা অত্যন্ত দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছেন। চিকিৎসকদের তদারকিতে অ্যাম্বুলেন্সে করে আহত শিশুদের জবলপুরে পাঠানো হয় এবং যাতায়াতের সময় চিকিৎসকরাও তাদের সঙ্গে ছিলেন।

দুর্ঘটনার পর হাসপাতালের কর্মচারীরা যন্ত্রাংশগুলো পরিদর্শন করেন এবং ইউনিটের ওয়ার্মারসহ অন্যান্য সরঞ্জাম পরীক্ষা করার জন্য টেকনিশিয়ানদের খবর দেওয়া হয়। এনআইসিইউতে আগুন লাগার ঘটনার পর স্টাফদের তড়িঘড়ি করে শিশুদের বের করে আনার দৃশ্য দেখে সেখানে ভর্তি থাকা অন্যান্য শিশুদের পরিবারের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে সিভিল সার্জন কাঞ্চন দুবে প্রাথমিকভাবে এটিকে কোনও অবহেলা বলতে নারাজ। তিনি বলেন, প্রশাসনিক কর্মকর্তারা এসে নিজস্ব তদন্ত পরিচালনা করবেন; তবে আমি এখানে কোনও অবহেলা দেখছি না। এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।

হাসপাতাল প্রশাসন এই ঘটনার একটি বিস্তারিত তদন্ত পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে নবজাতক ইউনিটে স্থাপিত ওয়ার্মার এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে।

/এএস/ 
সম্পর্কিত
কী, কেন, কীভাবেবিজেপির ‘তৃণমূলীকরণ’ ঠেকানো বাস্তবে কতটা সম্ভব?
বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের
ঢাকা-সিলেট মহাসড়কে আবার দুর্ঘটনা, এবার এক পরিবারের তিন জনসহ নিহত ৪
সর্বশেষ খবর
‘চ্যালেঞ্জ’ নিয়েই মন্ত্রিত্বের যাত্রা শুরু শামীম কায়সার লিংকনের
‘চ্যালেঞ্জ’ নিয়েই মন্ত্রিত্বের যাত্রা শুরু শামীম কায়সার লিংকনের
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
বিজেপির ‘তৃণমূলীকরণ’ ঠেকানো বাস্তবে কতটা সম্ভব?
কী, কেন, কীভাবেবিজেপির ‘তৃণমূলীকরণ’ ঠেকানো বাস্তবে কতটা সম্ভব?
একদিনের অভিযান নয়, পরিচ্ছন্নতা চলমান প্রক্রিয়া: ডিএনসিসি প্রশাসক
একদিনের অভিযান নয়, পরিচ্ছন্নতা চলমান প্রক্রিয়া: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী