নরসিংদীর পুটিয়া ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

নরসিংদী প্রতিনিধি
২৯ মার্চ ২০১৬, ১৭:৪৪আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৭:৪৪

নরসিংদীর পুটিয়া ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী সালাহ উদ্দিন গাজী জিনু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দুইবারের নির্বাচিত এই চেয়ারম্যান জীবনের নিরাপত্তাহীনতা এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন না হওয়ার আশঙ্কায় এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী সালাহ উদ্দিন গাজী জিনু বলেন, দ্বিতীয় দফায় আগামী ৩১ মার্চ পুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এরই মধ্যে নানা কারণে তিনি ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাহীনতা, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ না হওয়ার আশঙ্কায় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন। সংবাদ সম্মেলনে পুটিয়া ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীসহ তার কর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় আগামী ৩১ মার্চ নরসিংদীর শিবপুর ও বেলাব উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম