নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় দেন।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- তাওলাদ ওরফে জহিরুল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মিজান, মোহাম্মদ আলী, আব্দুল লতিফ, হানিফ, সোহেল, সবুজ, মিলন, সেলিম, গুলজার, লেদা ফারুক, রাসেল, মোমেন, সাদ্দাম, শাহীন, রুহুল আমিন, আবুল ও পণ্ডিত। রায়ের সময় মোহাম্মদ আলী আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর একেএম ওমর ফারুক নয়ন বলেন, ২০১২ সালের এ হত্যা মামলায় ২৬ জনকে আসামি করা হয়। এর মধ্যে তাওলাদকে মৃত্যুদণ্ড এবং ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ছয় জন খালাস এবং দুজন আসামি মৃত্যুবরণ করেছেন। রায় ঘোষণার সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।’

মামলার এজাহার থেকে জানা গেছে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১২ সালের ২ মে রূপগঞ্জের মাছিমপুর এলাকায় নজরুল ইসলাম বাবুকে (৪৮) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নজরুলের বাবা জালালউদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন। বিচার কার্যক্রম শেষে আজ আদালত রায় দেন।

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম