মুন্সীগঞ্জে নেশাজাতীয় দ্রব্য পানে কমপক্ষে তিন জনের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০

মুন্সীগঞ্জ সদরের মাকহাটিতে নেশাজাতীয় দ্রব্য পান করে কমপক্ষে তিন জন মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তারা এ দ্রব্য পান করে শুক্রবার দিনের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেন। এ নেশাদ্রব্য পান করে আরও তিন জন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে নিশ্চিত হওয়া গেছে।

মৃতরা হলেন- টংগিবাড়ী উপজেলার কে শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামের শাহেদ আলী ব্যাপারীর ছেলে বাচ্চু ব্যাপারী, আবু মুন্সীর ছেলে ইব্রাহিম মুন্সী ও মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার।

আহতরা হলেন- রহমত উল্লাহ, আল আমিন ও সিজান।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, ‘কমপক্ষে তিন জনের মৃত্যুর খবর আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। তারা হোমিও নামের কোনও নেশাজাতীয় দ্রব্য পান করেছিল বলে শুনেছি।’

টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা জানতে পেরেছি সদর উপজেলার দুজন ও টংগিবাড়ী উপজেলার দুজন মারা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানতে পারিনি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনিছুর রহমান স্থানীয় ব্যবসায়ী জনৈক হাবিবের বরাত দিয়ে জানান, চার জন নিহত হয়েছে। তবে তিনি তিন জনের পরিচয় দিতে পারলেও চতুর্থ ব্যক্তির পরিচয় দিতে পারেননি।

/কেএইচটি/
সম্পর্কিত
বাসে করে চালান আসছিল ঢাকায়, বৃদ্ধার কাছে মিললো ১০ লাখ টাকার হেরোইন
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি