রাজবাড়ী জেলা জামায়াত আমিরের বিবৃতি

মরদেহ মাটি থেকে তুলে পোড়ানোর ঘটনাকে ধিক্কার জানাই

রাজবাড়ী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৮

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে আগুনে পোড়ানো, তার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাড. মো. নুরুল ইসলাম।

ঘটনার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে তিনি বলেন, ‘সর্বদলীয় ও সর্বমহলের ইমান-আকিদাহ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে গত ৪ সেপ্টেম্বর বিকালে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় গোয়ালন্দ উপজেলায় কোনও মিছিল হবে না। গোয়ালন্দ উপজেলায় শুধু সমাবেশ হবে। জেলা ইমান-আকিদাহ রক্ষা কমিটির সভাপতি মাওলানা মো. ইলিয়াস মোল্লা গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতিকে বিষয়টি জানিয়ে দেন। তিনি নিজে ঘটনাস্থল (নুরাল পাগলের বাড়ি) পরিদর্শন করেন এবং সেখানে মাটি সমতলে আনার বিষয়টি দেখতে পান।’

তিনি আরও বলেন, ‘উপস্থিত সাংবাদিকগণ আমাকে ঘটনার বিষয়ে প্রশ্ন করলে আমি তাদের উত্তরে জানাই, লাশ নামিয়ে সমতলে আনার কারণে গোয়ালন্দ উপজেলায় শুধু সমাবেশ হবে, মিছিল হবে না। ব্যক্তিগতভাবে বিএনপির দুই গ্রুপের সঙ্গে এবং গোয়ালন্দ উপজেলা ইমান-আকিদাহ রক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা মো. জালাল উদ্দিন প্রামাণিক, সদস্য কে মোহিত হীরা, কাশেম মণ্ডল মিছিল না করার সিদ্ধান্তের বিষয়ে জানান। তারা আমাকে আশ্বস্ত করে বলেন, তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তীতে আমাকে জানাবেন।’

তিনি বলেন, ‘কিন্তু সেখানে মিছিল হবে সেটা আমার জানা ছিল না। আমার সব বক্তব্য লাইভ আকারে প্রকাশিত আছে। আমি যা বলেছি, মিডিয়ার সামনেই বলেছি। তবে এ ঘটনায় আমি দুঃখিত, মর্মাহত। এ ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। মরদেহ মাটি থেকে তুলে পোড়ানো আমার জীবনে আমি কখনও শুনিনি। এই ঘটনাকে আমি ধিক্কার জানাই। কোনও মানুষের লাশ পোড়ানো বা বাড়িঘর লুট করা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।’

জেলা জামায়াত আমির বলেন, ‘নুরাল পাগলের এই ঘটনার সঙ্গে আমাকে জড়ানো এবং প্রশ্নবিদ্ধ করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি