ভোট বর্জন করা ছাত্রদল জাকসুর ভিপি-জিএস পদে কত ভোট পেলো

জাবি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণের শেষ দিকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিল ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। ভোট বর্জন করলেও সংগঠনটির প্যানেলের প্রার্থীরা কিছু ভোট পেয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হল থেকে কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল থেকে জানা গেছে, ভোট বর্জনকারী ছাত্রদলের কেউ কেন্দ্রের কোনও পদে জয় পাননি। ভিপি পদের সংগঠনটির প্রার্থী শেখ সাদী পেয়েছেন ৬৪৮ ভোট। একই প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী ৯৪১ ভোট পেয়েছেন।

এদিকে ৩৩৩৪ ভোট পেয়ে জাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু। শিবির প্যানেলের মাজহারুল ইসলাম ৩৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন। মোট ২৫ পদের ২০টিতেই শিবির প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি