টাঙ্গাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। ট্রেনটির ছাদে ওই কিশোরী ভ্রমণ করছিল। পথিমধ্যে ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ওই কিশোরী ট্রেনের ছাদ থেকে পড়ে মারা যায়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

হাবলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) ফজলুল হক বলেন, ‘মরদেহটি দেখে মনে হচ্ছে সে একজন ছিন্নমূল শিশু। তার সঙ্গে থাকা ব্যাগে ২০ টাকা রয়েছে।’

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ বলেন, ‘মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। মেয়েটির বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর।’

/কেএইচটি/
সম্পর্কিত
ডেঙ্গুতে ঝরলো আরও ৫ প্রাণ
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
রাতে ‘বেগুন ভর্তা’ খাওয়ার পর ৩ বোনের রহস্যজনক মৃত্যু
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল