চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসীদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের ফজুর বাড়ির মোড় ও কাঞ্চন পৌরসভার হাবিব নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‌‘দীর্ঘদিন ধরে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের শহিদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন সেতু ও ফজুর বাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলেন এসব হিজড়া। তারা বিশেষ করে এই পথে যাতায়াতকারী প্রবাসীদের গাড়ি আটকে চাঁদা দাবি করতেন। এসবের পরও আমরা মানবিক দিক বিবেচনা করে এতদিন পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করিনি। কিন্তু গত ১৫ সেপ্টেম্বর হিজড়ারা চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে তাদের মারধর করেন। এতে প্রবাসীদের ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।’

স্থানীয় দুজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে প্রবাসী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন এসব হিজড়া। অনেকে চাপে পড়ে টাকা দিতে বাধ্য হলেও সম্প্রতি প্রবাসীদের ওপর হামলার ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানায় স্থানীয়রা। 

/এএম/
সম্পর্কিত
এবার সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষকরা, দৌড়ে ব্যবসায়ীর বাড়িতে আশ্রয়
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
সর্বশেষ খবর
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার