কাপাসিয়ায় চকলেট খেয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

গাজীপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯

‘আখি মিল্ক ক্যান্ডি’ নামের চকলেট খেয়ে গাজীপুরের কাপাসিয়ার কাশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

কাশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝরনা আক্তার বলেন, ‘আমাদের বিদ্যালয়ের আশপাশে কোনও দোকান নেই। তবে পাশের একটি বাড়িতে শিশুদের খাবার সামগ্রী বিক্রি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ওই বাড়ি থেকে চকলেট কিনে এনে খায়। দুপুরের দিকে বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী বমি করতে থাকে। পরে উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে পরামর্শ করে তাদের হাসপাতালে পাঠিয়েছি।’ 

ঝরনা আক্তার বলেন, ‘চকলেটগুলোর মোড়কে আখি মিল্ক ক্যান্ডি লেখা ছিল। তবে মোড়কে এগুলো তৈরি এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। চকলেটগুলো একেবারে নরম এবং গলা অবস্থায় ছিল।’ 

স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের পাশে দোকান থাকার কারণে এসব খাদ্য কিনে খায় শিক্ষার্থীরা। অথচ সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দোকান থাকার কথা নয়। কিন্তু কাপাসিয়ার বেশিরভাগ স্কুলের পাশে দোকান আছে। এ বিষয়ে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের হাসপাতালে পাঁচ শিক্ষার্থী চিকিৎসাধীন আছে। বাকিদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। তাদের বমি হচ্ছিল, গলা ফুলে গেছে। পাঁচ জনের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। বিস্তারিত পরে জানাবো।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইঁয়া বলেন, ‘বিদ্যালয়ের আশপাশে কোন দোকান থাকতে পারবে না। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করবো, যাতে ভবিষ্যতে আর এ ধরনের দুর্ঘটনা না ঘটে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

/এএম/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
সারা দেশ থেকে প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা শাহবাগে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি