পরিবেশ দূষণ করায় এসিআই সল্টকে ২ লাখ টাকা জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে দূষিত বর্জ্য ফেলায় এসিআই সল্ট কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মঙ্গলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম। পরিবেশ অধিদফতরের অভিযানে বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার অভিযোগ প্রমাণিত হওয়ায় কারখানাটিকে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, ‘কারখানাটির ইটিপি প্ল্যান্ট থাকলেও তা ব্যবহার না করে সরাসরি দূষিত বর্জ্য শীতলক্ষ্যা নদীতে ফেলছিল। এ ছাড়া কারখানার বর্জ্য রাস্তাঘাটের পাশেও ফেলা হচ্ছিল। যা নদী ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। পরিবেশ অধিদফতরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও প্রায় ১১ বছর ধরে তা নবায়ন করা হয়নি। ফলে আইন অমান্য ও বর্জ্য অব্যবস্থাপনার দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়। যা কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলেই পরিশোধ করে। এ ছাড়া অন্যান্য অভিযোগ যাচাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানের সময় নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক টিটু বড়ুয়া ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
শীতলক্ষ্যার তীরে ২০ কারখানার বিদ্যুৎ-গ্যাস লাইন বিচ্ছিন্ন, হাইকোর্টে প্রতিবেদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি